ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ নকল পণ্যে খোয়া যাচ্ছে তিন হাজার কোটি টাকার রাজস্ব এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

ছদ্মবেশে পালানোর সময় বদির ক্যাশিয়ার গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  11:05 AM

news image

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ জানায়, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কক্সবাজারের উখিয়াতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন সালাহ উদ্দিন। আটক সালাউদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি খাশিয়াবিল এলাকার জাফর আলমের ছেলে। উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বিরুদ্ধে বিভিন্ন সময় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠেছে। ইয়াবা চোরচালানে জড়িতদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় তার নাম ছিল। র‌্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, ‘ইয়াবা ডন বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন মেম্বার। দেশ থেকে পালায়নকালে সিলেট বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বদির মাদক ব্যবসার হিসাব পরিচালনা করতেন সালাউদ্দিন মেম্বার।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম