ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ

#

স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০২২,  4:32 PM

news image

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ। ৮৯ মিনিটেও ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল সবাইকে অবাক করে উঠে গেছে ফাইনালে। এর আগে সিটির মাঠে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে যাওয়া রিয়াল নিজেদের মাঠে রদ্রিগোর জোড়া গোলে জিতে ৩-১ এ। আর দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে ফাইনালে রিয়ালই।  ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। এরপর সিটি টানা বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। এভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।  দ্বিতীয়ার্ধেও নেমেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ। অবশেষে ৭৩ মিনিটের মাথায় আসে কাঙ্ক্ষিত সেই সময় আসে সিটির। বার্নাদো সিলভা বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণ হারালেও সেটা পেয়ে যান ডানদিকে ছুটে যাওয়া রিয়াদ মাহরেজ।

চোখের পলকে তা জালে জড়িয়ে দেন ফরাসি-আলবেনিয়ান এই উইঙ্গার। তবে সিটির গোল দেওয়ার আনন্দ ছিল মাত্র কয়েক মিনিট! এরপর রদ্রিগোর জাদু যেন দেখলো পুরো বিশ্ব! ১ মিনিটের মধ্যে দুই গোল করে রিয়ালকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরান এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৯০ মিনিটে বেনজেমার ডান দিক থেকে আসা ক্রস বক্সের মাঝখানে একদম গোলরক্ষকের সামনে পেয়ে জালে জড়ান রদ্রিগো। পরের মিনিটে মার্কো অাসেনসিওর উঁচু ক্রস লাফিয়ে উঠে হেড করেন তিনি। ২-১ গোল এগিয়ে থাকা রিয়াল খেলা টেনে নেয় অতিরিক্ত সময়ে (দুই লেগ মিলিয়ে দুই দলের সমান গোল তখন)। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বেনজেমাকে বক্সের মধ্যে ফেলে দিলে  পেনাল্টিতে পায় রিয়েল। পরে পেনাল্টিতে রিয়ালকে ফাইনালে তোলা গোলটি করেন বেনজেমা। আগামী ২৯ মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম