ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ পড়া লিটন যেখানে যোগ দিলেন

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  8:50 PM

news image

উদ্বোধনী দিনের পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। সেই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নাজমুল হোসেন শান্তরা। দুবাইয়ে এই উপলক্ষে চলছে কঠোর অনুশীলন। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ায় জাতীয় দলের সঙ্গে নেই লিটন দাস। তবে বসে নেই তিনিও। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন লিটন। মূলত, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা যাতে তাদের স্কিল ও ফিটনেস ধরে রাখেন সেজন্যই করা হচ্ছে এই ক্যাম্প। লিটন ছাড়াও এই দলে আছেন শরীফুল ইসলাম, মুমিনুল হক, জাকির হাসান, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হওয়া এই ক্যাম্প পরিচালনা করছেন দেশি কোচরা। সবকিছুর তত্ত্বাবধান করছেন সোহেল ইসলাম। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেই টুর্নামেন্টের আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে। চ্যাম্পিয়নস ট্রফিতে ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলার পর শেষ দুইটি ম্যাচ বাংলাদেশ খেলবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। ভারতের বিপক্ষে দুবাইয়ে খেলার পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুইটি হবে পাকিস্তানের মাটিতে। চ্যাম্পিয়নস ট্রফিতে ইনজুরি বা অন্য কোনো কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে হলে যাতে নতুন কাউকে দলে ঢোকানো যায়, বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প সেজন্যও গুরুত্বপূর্ণ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম