ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চ্যাটবট জেমিনিতে এলো নতুন ফিচার

#

আইটি ডেস্ক

১৪ জুলাই, ২০২৫,  11:04 AM

news image

গুগলের এআই চ্যাটবট জেমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। যে কোনো ছবিকে ৮ সেকেন্ডের ভিডিওতে রূপান্তরিত করে দেবে এই ফিচার এবং সেটাও শব্দসহ। এই ভিডিও টুল আগে থেকেই ছিল গুগলে। এবার সেটি যুক্ত হলো গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনিতে। নতুন ফটো টু ভিডিও ফিচারটি গুগলের ভিও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এটি রেফারেন্স ছবিগুলোকে আট সেকেন্ডের ভিডিওতে রূপান্তর করতে পারে, যা হবে পুরোপুরি এআই-জেনারেটেড। সঙ্গে অডিও, ব্যাকগ্রাউন্ড নয়েজ, পরিবেশগত শব্দ এবং বক্তৃতাও অন্তর্ভুক্ত করে দেবে আপনি চাইলে। ভিডিওগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফর্ম্যাটে এমপি৪ ফাইল হিসেবে সরবরাহ করা হবে। আপনার ফোনে তোলা কোনো ছবি, কিংবা আঁকা কোনো ছবি, যাই হোক না কেন এখন সবই আপনি ছবি থেকে ভিডিও তৈরি করে নিতে পারবেন। আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়ায়। এজন্য প্রম্পট বক্সের টুল মেনু থেকে ‘ভিডিওজ’ সিলেক্ট করতে হবে এবং ছবিটি আপলোড করতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ভিডিও ও অডিওর ডেসক্রিপশন। এতেই মনের মতো ভিডিও তৈরি হয়ে যাবে। এরপর ইচ্ছামতো শেয়ার কিংবা ডাউনলোড করা যাবে। তবে আপাতত এই ফিচার কেবল গুগল এআই আলট্রা ও প্রো ইউজারদের জন্য। প্রথমে ওয়েবে এবং পরে ফোনে জেমিনি ব্যবহারকারীদের জন্য চালু হবে এ ফিচার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম