ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

চৌমুহনীতে আগুনে পুড়ল ৩৫টি দোকান

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪,  6:26 PM

news image

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের রেলওয়ে সুপার মার্কেটে আগুন লেগে অন্তত ৩০ থেকে ৩৫টি  দোকান পুড়ে গেছে। এ ঘটনায় চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমেদসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের রেল গেইট এলাকার মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনীর দুটি, মাইজদীর দুটি, সেনবাগের একটি, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটিসহ মোট আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান,

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের এ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে যায়।  নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া ও চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ দোকানই ছিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক পণ্যে পরিপূর্ণ। অগ্নিকাণ্ডের সময় বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ আগুন নিয়ন্ত্রণে তদারকি করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বান্তনা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম