ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: গত ছয় দিনে মৃত্যু ১০, আক্রান্ত ১২১৬

#

স্বাস্থ্য ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  2:03 PM

news image

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত আগস্ট মাসে ৩ হাজার ৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আরো বেড়েছে। গত ছয় দিনেই (১-৬ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৬ জন ডেঙ্গুরোগী। মৃত্যু হয়েছে ১০ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আগস্টে মারা গিয়েছেন ১১ জন।

সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে মারা গেছেন ১০ জন। যেখানে ৫ সেপ্টেম্বর তিনজন ও ৬ সেপ্টেম্বর মারা যান ৫ জন। গত জুন মাসে ডেঙ্গুতে একজন ও জুলাইয়ে মারা গিয়েছিল ৯ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩১ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছেন ১৫ জন। যাদের সবাই কক্সবাজারে জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া ঢাকা মহানগরীতে মারা গেছেন ১৩ জন। বরিশালে মারা যান দুজন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৫০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৩৯৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন। এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩২৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম