ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চেলসিকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪,  4:47 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের সঙ্গে রোমাঞ্চকর জয়ে শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের ক্ষণিকের সুখ কেড়ে নিল লিভারপুল। চেলসিকে হারিয়ে আবারও শীর্ষে উঠেছে লিভারপুল। রবিবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসিকে ১-২ গোলে হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। সবমিলিয়ে নতুন কোচ আর্নে স্লটের অধীনে ১১ ম্যাচে অলরেডদের এটি দশম জয়।  ম্যাচের ষষ্ঠ মিনিটে মোহামেদ সালাহর লং বল তাড়া করে এগোচ্ছিলেন দিয়োগো জোতা। কিন্তু তাকে মাটিতে ফেলে দেন শেষ ডিফেন্ডার হিসেবে থাকা তোসিন আদাবিয়োয়ো। যদিও সেই ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। তবে একই কাণ্ডে বোর্নমাউথের বিপক্ষে লাল কার্ড দেখেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালাইবা জোতা অবশ্য এরপর বেশিক্ষণ খেলতে পারেননি। ইনজুরির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের ৩০ মিনিটেই। এর আগের মিনিটেই লিভারপুলকে পেনাল্টি থেকে এগিয়ে দেন সালাহ। বক্সের ভেতর কার্তিস জোনসকে ফাউল করে বসেন লেভি কোলউইল। প্রথমার্ধে স্বাগতিকরা আরও একটি পেনাল্টি পেলেও ভিএআরে বাতিল হয় তা। বিরতির পর ৪৮ মিনিটে নিকলাস জ্যাকসনের গোলে সমতায় ফেরে চেলসি। কিন্তু সেখানে থিতু হওয়ার আগেই আবারও এগিয়ে যায় লিভারপুল। ৫১ মিনিটে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন জোনস। এ জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি। পেপ গার্দিওলার দল উলভসের বিপক্ষেসপ্তম মিনিটেই গোল হজম করে। কিন্তু ৩৩ মিনিটে ইয়োস্কো ভার্দিওল ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জন স্টোনসের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে চেলসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম