ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

চেম্বারের আয়োজনে মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলার পর্দা উঠলো

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  3:35 AM

news image

আবুল হোসেন বাবলুঃ শনিবার ৩ ফেব্রুয়ারি ২০২৪ সম্ভাবনাময় রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি'র বর্ণিল আয়োজনে পুলিশ লাইন্স মাঠ রংপুরে পর্দা উঠলো মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলার। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম। রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম জানান, মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু। মাসব্যাপী মেলায় থাকছে ৭টি প্যাভিলিয়নসহ ১১০ টি স্টল। স্টলগুলোতে থাকছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, প্রসাধনী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, তাঁতের শাড়ী, থ্রিপিস, গার্মেন্টস পণ্যসহ হরেক রকমের সুস্বাদু খাবারের দোকান। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা স্টলগুলোতে সাশ্রয়ী মূল্যে তাদের পণ্য সামগ্রী বিক্রয় করবে। শিল্প ও বাণিজ্য মেলা চলবে প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং মেলার প্রবেশ টিকিট মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তিনি আরো জানান, তাজমহলের আদলে সাজানো হয়েছে রংপুর শিল্প ও বাণিজ্য মেলার প্রধান ফটক। মেলা জুড়ে থাকছে বর্ণিল আলোকসজ্জা-যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে বলে আমরা আশাবাদী।  এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকছে ড্রাইগন ট্রেন, বেবি ট্রেন, হাতি-ঘোড়া, ওয়াটার বোর্ড, ডিজিটাল নৌকা, ডিজিটাল নাগরদোলা, হ্যানিচিং, ভূতের বাড়ী, সিপ্লার, জ্যাম্পপিং রাইডস ও খাবারের দোকানসহ জমজমাট মেলার আয়োজন দর্শণার্থীদের নজর কাড়বে। এছাড়াও দর্শনার্থীদের জন্য নান্দনিক ড্যানসিং পানির ফোয়ারার পাশাপাশি থাকছে সেলফি টাওয়ার ও সেলফি জোন। দর্শণার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে তৈরী করা হয়েছে অস্থায়ী নামাজ ঘর ও শৌচাগার। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট, রংপুর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম