ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

#

০২ নভেম্বর, ২০২৬,  11:14 AM

news image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এক ই-মেইল বার্তায় অধ্যাপক দেলোয়ার হোসেনকে ভিসির রুটিন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ইউজিসির একটি সভায় অংশ নিতে ভিসি সোমবার ঢাকায় অবস্থান করবেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে নিজ দায়িত্বের পাশাপাশি ভিসির রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। 

 

ই-মেইল বার্তা অনুযায়ী, ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। আজ ২ নভেম্বর সন্ধ্যায় ভিসি কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন। 


এ সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে আজ এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম