ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৬,  1:53 PM

news image

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলে দেশের ২৯৩টি শূন্য পাস প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা করছে সরকার। তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।


আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না। তবে সেগুলোকে সীমিত পরিসরে কীভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে।’


তিনি আরও বলেন, ‘জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কীভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।’


ফল প্রকাশ অনুষ্ঠানে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো হয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।


চলতি বছর এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফেল করেছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম