ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চুয়াডাঙ্গায় স্কুলে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২১,  10:09 PM

news image

চুয়াডাঙ্গায় স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলের মধ্যেই মাহবুবুব রহমান তন্ময় (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক রিপন আলী জানান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকরা অফিস কক্ষে ফিরে আসেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি চলছিলো। অন্য শিক্ষার্থীদের চিৎকারে বাইরে গিয়ে ওই ছাত্রকে স্কুলপ্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেন শিক্ষকরা। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা তন্ময়কে অতর্কিকে কুপিয়ে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম