ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৫,  11:13 AM

news image

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পান করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা হলো সাত। সোমবার বিকালে হায়াত আলী (৪০) নামে একজন মারা যান। বিষাক্ত মদ পানে একের পর এক মৃত্যুর ঘটনায় মাদক বিক্রেতা সন্দেহে জুমাত আলী নামে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া লাল্টু ও ছমিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল সোমবার অসুস্থদের খোঁজখবর নিতে ডিঙ্গেদহ এলাকায় যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডিঙ্গেদহ এলাকার ১০/১২ জন শ্রমিক বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় গত শনিবার দু’জন ও রবিবার চারজনসহ মোট ছয়জন মারা যান। সোমবার আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত লাল্টু মিয়ার মা হালিমা বেগম বলেন, শনিবার দুপুরে ছেলেটা বাড়ি থেকে কাজে যায়। রবিবার সকালে বাড়ি এসে স্ত্রী রেহেনা খাতুনকে বলে তার ভালো লাগছে না। গোসল করিয়ে দিতে বলে। সন্ধ্যা পর্যন্ত তিনবার গোসল করানোর পরেও সুস্থ হয়নি। বরং চোখে দেখতে অসুবিধার কথা জানায় লাল্টু। পরে হাসপাতালে নিলে মারা যান। এতে লাল্টুর দুই ছেলে এতিম হয়ে গেলো। তাদের দেখার কেউ থাকলো না। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদলের প্রধান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, ডিঙ্গেদহ এলাকায় গেলে মদ পানে অসুস্থ কেউ তাদের সামনে আসেনি। তবে তিনি বলেন, অসুস্থদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেউ যেন আত্মগোপন না করে। চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউল আলম সুজন বলেন, তিনি দীর্ঘদিন থেকে এই ইউনিয়নকে মাদকমুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু তা পারছেন না। তিনি বলেন, এ অঞ্চলে যারা মাদক বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া দরকার। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, মদ পানে সোমবার পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। ওই এলাকার এক মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, তথ্য গোপন করে যে চারজনের দাফন করা হয়েছে। তাদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম