ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

চুল পড়া রোধে পেঁয়াজের রস

#

লাইফস্টাইল ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:02 PM

news image

প্রায় কম-বেশি সব মানুষেরই চুল নিয়ে সমস্যা রয়েছে। চুল পড়া, চুল পাচলাসহ নানা সমস্যা যেন বছরজুড়ে লেগেই থাকে। শীতে খুশকির সমস্যা তো আছেই। খুশকির জন্যও চুল ঝরে। আবার পেটের সমস্যা, মশলাদার খাবার কিংবা হরমনজনিত সমস্যা থেকেও অতিরিক্ত চুল ঝরে। এই সমস্যায় পেঁয়াজের রস বেশ উপকারী। পেঁয়াজের রস মাথায় নিয়মিত ব্যবহারে বেশ উপকার পাওয়া যায়। এতে থাকা সালফার উপাদান মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। আবার স্ক্যাল্পের জন্যও ভালো।

পেঁয়াজের রস চুলে লাগানোর উপকারিতা:

পেঁয়াজের রস চুলকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে। ফলে ফলিকল শক্তিশালী হয়ে উঠে। এছাড়াও মাথার চুলকে প্রয়োজনীয় পুষ্টি যুগিয়ে থাকে। কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা অনেকেরই রয়েছে। মাথায় পেঁয়াজের রস লাগালে চুলের অকালপক্কতা রোধে ভালো ফল পাওয়া যায়।

মাথায় উকুন বা খুশকির সমস্যা নুতন কিছু নয়। যাদের এই সমস্যা রয়েছে তারা চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগালে দ্রুত ফল পাবেন। পেঁয়াজের ঝাঁঝালো রসে উকুন দ্রুত দূর হবে। মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য চুলের ভলিউম বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে পেঁয়াজের রস। এছাড়া পেঁয়াজের রস ব্যবহারে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের বৃদ্ধিও ভালো হয়। সূত্র: হেলথলাইন, ফেমিনা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম