ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৫,  4:52 PM

news image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছন তিনজন। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের জানবার আলীর ছেলে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের জিয়াউর রহমান, কাটাভাঙ্গা গ্রামের মানিক মিয়া এবং ওসমানপুর গ্রামের আসিফ হোসেন। বর্তমানে তারা আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, একটি মোটরসাইকেল আলমডাঙ্গা থেকে হারদির দিকে যাচ্ছিল অপরটি বিপরীত দিক থেকে আসছিল। যাদবপুর মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম