ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চুনারুঘাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৫,  4:56 PM

news image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান হোসাইনকে (৩২) গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।  তার বাড়ি একই উপজেলার কালেঙ্গা গ্রামে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে (৮) প্রিন্সিপাল ইমরান অফিস কক্ষে ডেকে নেন। পরে সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দাখিল করা হয়।  ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামী প্রবাসে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু ঘটনার রাতে হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।  চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।  যদিও অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম