ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২৩,  4:51 PM

news image

চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার ভ্রমণ সম্পর্কে নতুন সতর্কতা জারি করেছে। ‘অন্যায়ভাবে’ আটকের ঝুঁকি থাকায় চীন ভ্রমণের বিষয়ে নাগরিকদের পুনর্বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। খবর সিএনএন-এর। যদিও আগে থেকেই চীন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা রয়েছে। চীনের মূল ভূখণ্ডকে লেভেল ৩: ভ্রমণ পুনর্বিবেচনা গন্তব্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটিতে স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের ঝুঁকির কারণেই গত মার্চে এমন সতর্কতা জারি করা হয়। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, চীন সরকার অন্যায়ভাবে আটকের ‘এই অনুশীলনে জড়িত থাকার কারণে’ মার্কিন নাগরিকরা অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির মধ্যে আছেন। সে কারণে মার্কিন নাগরিকদের চীনের মূল ভূখণ্ডে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।জুনের শেষের দিকে এবং মার্চে দেওয়া ভ্রমণ পরামর্শে উল্লেখ করা হয়েছে যে, পিপলস রিপাবলিক অব চায়না সরকারের হাতে মার্কিন নাগরিকদের অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান উত্তেজনার কথা মাথায় রেখে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ হালনাগাদ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম