ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চীনের স্মার্টফোন বিক্রি নিয়ে দুঃসংবাদ

#

আইটি ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  12:14 PM

news image

২০২১ সালের জানুয়ারির তুলনায় চলতি বছর একই মাসে চীনের স্মার্টফোন বিক্রি কমেছে। জানুয়ারিতে চীনের স্মার্টফোন বিক্রি ১৮ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ইউনিট। চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসের (সিএআইসিটি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর-স্বল্পতার কারণে বিশ্বের বেশির ভাগ হ্যান্ডসেট নির্মাতারই উৎপাদন কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনায় আকস্মিক বিভিন্ন কারখানা বন্ধ থাকার বিষয়টিও এতে প্রভাব ফেলছে। চিপস্বল্পতার পাশাপাশি বিভিন্ন হার্ডওয়্যার ও যন্ত্রাংশস্বল্পতাও রয়েছে। এতে চাহিদামাফিক স্মার্টফোন সরবরাহে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলো। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে চীনের স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ১১ শতাংশ কমেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে চীনের বাজারে সর্বোচ্চ বাজার হিস্যা ছিল অ্যাপলের। দেশটিতে বিক্রি হওয়া প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ছিল আইফোন। এ প্রান্তিকে ১০০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে চমক দেখিয়েছে স্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অনর। তৃতীয় প্রান্তিকে শীর্ষ ব্র্যান্ডের অবস্থান হারিয়েছে ভিভো। তৃতীয় প্রান্তিকে ২৩ শতাংশ বাজার হিস্যা থাকলেও চতুর্থ প্রান্তিকে তা ১৬ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম