ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিলির হারে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  4:16 PM

news image

সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে জিততে না পেরে বিশ্বকাপ নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। তবে এবার চিলির বিপক্ষে ইকুয়েডরের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আলবেসিলেস্তাদের। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে চিলি।

এর আগে সান হুয়ানে ব্রাজিলের বিপক্ষে ৪২টি ফাউলের ছন্দহীন ম্যাচে গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে যেতো মেসিদের। তবে কিছুক্ষণ পরেই দিনের আরেক ম্যাচ সুখবর এনে দেয় তাদের। ইকুয়েডরের বিপক্ষে চিলির হারে লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা। ১৩ ম্যাচ খেলে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।   তিনে থাকা থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে চিলি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম