ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

চিলিতে ভয়াবহ দাবানল: নিহত ৪৬, এক শহরেই নিখোঁজ ২০০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:44 AM

news image

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনার জেরে দেশটির একটি শহরে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। আর নিখোঁজ হওয়ার খবর জানিয়েছেন দেশটির উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়র। চিলির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই দাবানলে সারাদেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে জানা গেছে। দাবানলের কারণে কালো ধোঁয়া ভালপারাইসো অঞ্চলের অনেক অংশের আকাশ ছেয়ে গেছে। মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ার পর অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। শনিবার চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য চেষ্টা করছে। সূত্র: বিবিসি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম