ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

চিনি রপ্তানি সীমিত করছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২২,  4:15 PM

news image

প্রথমবারের মতো চিনি রপ্তানি সীমিত করতে যাচ্ছে ভারত। আগামী মাসের শুরুতে এই সিদ্ধান্ত আসতে পারে। সরকারি সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে ছয় বছরের মধ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারত। ব্রাজিলের পর ভারত বিশ্বে দ্বিতীয় চিনি রপ্তানিকারক দেশ। চিনির কম উৎপাদন এবং তেলের দাম বৃদ্ধির কারণে ব্রাজিলের প্রতিষ্ঠানগুলো আখভিত্তিক ইথানল উৎপাদন করায় বিশ্বজুড়ে এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে ভারত চিনি রপ্তানির পরিমাণ ৮০ লাখ টনে নামিয়ে আনার পরিকল্পনা করলেও পরবর্তীতে সরকার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে আরও কিছু চিনি বিক্রি করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবরে বলা হয়েছে, ৮০ লাখ টন চিনি রপ্তানির সীমা বেধে দেওয়ার অর্থ— মে মাস থেকেই চিনি রপ্তানি বন্ধ হওয়া। কারণ, মিল মালিকরা ইতোমধ্যে ৭০ লাখ টন চিনি বিক্রির চুক্তি সম্পন্ন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম