ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

চিনির দাম কেজিতে ১শ' টাকার নিচে নেমে আসবে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  9:49 PM

news image

দুই-তিনদিনের মধ্যে চিনির দাম কেজিতে ১শ' টাকার নিচে নেমে আসবে। রোববার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান ভোক্তা অধিকার মহাপরিচালক এ এইচ সফিকুজ্জামান।  এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাইকারি পর্যায়ে চিনি মজুদকারীদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোক্তা অধিকার মহাপরিচালক এ সময় জানান, এতদিন গ্যাসের সাপ্লাই ঠিক না থাকায় চিনির উৎপাদন কমে গেছে। চিনির ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। ব্যবসায়ী নেতারা বলেন, কোম্পানি থেকে চিনি দেয়া হচ্ছে না বলেই বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। পাইকারদের বিরুদ্ধে নয়, বরং যারা শত কোটি টাকার ব্যবসা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম