ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চিনির দাম কেজিতে বাড়লো ৬ টাকা, পাম অয়েলে কমলো ৮

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  9:57 PM

news image

চিনি আর পাম তেলের দাম পুনঃনির্ধারন করা হয়েছে। চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা আর প্যাকেটজাত ৯৫ টাকায় বিক্রি হবে। অন্যদিকে পাম তেলের দাম প্রতি লিটার ১৩৩ টাকা থেকে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারন করা হয়েছে। পণ্য দুটির পুনঃনির্ধারণ করা দাম শুক্রবার থেকে কার্যকর হবে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের একথা জানিয়ে বলেছেন, চিনি ও পামঅয়েলের পুনঃনির্ধারণ করা দামের বিষয়ে বিকালের মধ্যে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। উল্লেখ্য, এর আগে ২২ সেপ্টেম্বর পাম তেল ও চিনির দাম নির্ধারন করেছিল সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম