ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  1:51 PM

news image

নড়াইল সদর পৌরসভায় বন্ধুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় সে। নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, ‘মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে নিখোঁজ হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর তারা এসে রাত পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে আমাদের উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম