ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

চিত্রনায়িকা পরীমণি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন

#

বিনোদন প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  2:13 PM

news image

ঢাকাই সিনেমার আলোচিত প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। শুক্রবার ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী। এরই মধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ।

এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমণির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। গতকাল পরী তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বলেও সূত্র নিশ্চিত করেছে। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে নায়ক শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবসহ আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, পরীমণি এখন আলোচনায় বিয়ে এবং সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। শুধু তাই নয় দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম