ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

#

বিনোদন প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  12:00 PM

news image

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে প্রতিটি প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। এরমধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই-বাছাই করে ৩ জনের তথ্যে হেরফের পান তিনি। রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘তার সমর্থনকারীদের মধ্যে লিলিতা মাডি নামে এক সমর্থনকারী তানোর-গোদাগাড়ী এলাকার ভোটার নয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ভোটার। এছাড়া আরও দুইজন সমর্থনকারীকে তাদের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি। ফলে মাহিয়া মাহির মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।’ তবে মাহিয়া মাহি জানান, তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। তিনি তার মনোনয়নপত্র ফিরে পাবার ব্যাপারে আশাবাদী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম