ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি আটক

#

১৪ জানুয়ারি, ২০২৬,  8:49 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় র‌্যাব-৬ (সাতক্ষীরা সিপিসি-১) এর বিশেষ অভিযানে মাদকসহ শংকর মন্ডল নামের এক কারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি রাত ১১টার দিকে পরিচালিত বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদকব্যবসায়ী শংকর মন্ডলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল এবং মোটসাইকেলের ফিল্টারের ভিতওে রাখা ১০ বোতল মোট ৭০ বোতল কোডিনযুক্ত ভারতীয় উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়।

আরও পড়ুন:  সাতক্ষীরায় সেনাবাহিনীর যৌথ অভিযান মাদক ও দেশীয় অস্ত্রসহ ৩জন আটক

র‌্যাব আরো জানায়, জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর লেবেলে 'Rx codeine phosphate & Triprolidine Hydrochloride' উপাদান থাকার কথা উল্লেখ রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩৬ (১) এর সারণিক ১৪ (গ) ধারায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম