ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬,  10:47 PM

news image

দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এই আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফলভাবে সচল রাখতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি স্থগিত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হঠাৎ হাম ও এর উপসর্গ হিসেবে নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এমন অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদার করতে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা দিতে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুদের সুরক্ষায় হামের টিকা অত্যন্ত কার্যকর। আক্রান্ত শিশুদের সময়মতো চিকিৎসা না দিলে তা নিউমোনিয়ায় রূপ নিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই লক্ষণ দেখা দেওয়ামাত্র নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম