ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

চিকিৎসকদের ধর্মঘট স্থগিত, চলবে চেম্বার-অপারেশন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৩,  6:29 PM

news image

ভুল চিকিৎসায় সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হওয়ায় চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। এতে প্রাইভেট চেম্বার ও অপারেশন আবার চালুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন। খুরশিদ আলম বলেন, সর্বশেষ খবর পেয়েছি- গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হয়েছে। তাই আপাতত চিকিৎসকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে আজ বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে। এর আগে, সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, প্রতারণা ও ভুল চিকিৎসায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১৪ জুন ধানমন্ডি থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের স্বামী ইয়াকুব আলী। মামলার আসামিরা হলেন- ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজ। এরপর গত ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি। এ সময় ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে। এ অব্স্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান। কিন্তু গত ১৮ জুন মাহবুবা রহমান আঁখিও মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম