ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

চিংড়ি রান্নায় কচুর মুখি

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  5:16 PM

news image

চিংড়ি রান্নায় কচুর মুখির মতো সবজি খাবারে আনবে বাড়তি স্বাদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

কচুর মুখিতে চিংড়ি

কচুর মুখি সেদ্ধ করে খোসা ফেলে দুই টুকরা করে নিন

উপকরণ: চিংড়ি ২৫০ গ্রাম, কচুর মুখি ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ, পানি এক কাপ, ধনেপাতাকুচি পরিমাণমতো। 

প্রণালি: কচুর মুখি সেদ্ধ করে খোসা ফেলে দুই টুকরা করে নিন। চিংড়ির মাথা ও ভেতরের কালো রগ ফেলে পরিষ্কার করে নিন। সামান্য হলুদ, লবণে মাখা চিংড়ি তেলে ভেজে তুলে রাখুন। পেঁয়াজকুচি, রসুনকুচি এবং বাকি হলুদগুঁড়া, মরিচগুঁড়া তেলে দিন। মসলা কষিয়ে কচুর মুখি দিয়ে কয়েক মিনিট নাড়ুন। ১ কাপ পানি, ভাজা চিংড়ি, লবণ, লেবুর রস দিয়ে দিন। কয়েক মিনিট পর ধনেপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম