ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

চা বোর্ডে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান

#

১৮ জুলাই, ২০২৩,  11:49 PM

news image

নিজস্ব প্রতিনিধি: কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ চা বোর্ডের ২ জন কর্মকর্তা এবং ২ জন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন। জনসেবা প্রদান এবং কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে গ্রেড ২ থেকে ০৯ ক্যাটাগরিতে যৌথভাবে অর্থনীতিবিদ জি এম আহসান হাবিব এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম খাঁন; গ্রেড ১০ থেকে ১৬ ক্যাটাগরিতে অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর শামীমা হোসেন এবং গ্রেড ১৭ থেকে ২০ ক্যাটাগরিতে অফিস সহায়ক মো: আবু তাহের পাটোয়ারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম