ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

চাহিদার ৫০ ভাগ ভোজ্যতেল স্থানীয়ভাবে উৎপাদন করা হবে : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  9:30 PM

news image

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশে শতকরা ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্য তেল উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের কৃষি বিজ্ঞানীরা সরিষার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন যা কৃষকরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কিন্তু সরিষার যে উৎপাদন হচ্ছে এটি দিয়ে বাজারে তেমন প্রভাব ফেলা যাচ্ছে না।

এজন্য এ বছর কৃষি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি নেয়া করেছে। আগামী তিন বছরের মধ্যে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ শতকরা ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্যতেল দেশে উৎপাদন করব। সরিষার কদর দেশে কমেনি, মানুষ আবার সরিষায় ফিরে যাবে সে লক্ষ্য নিয়ে কৃষি মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম