ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

চাল-তেলের দাম কমায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২২,  8:56 PM

news image

চাল ও তেলের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নিম্নআয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আলাদা হিসাব করার বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। আজ বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে। জুনে ছিল ৭.৫৬%।  জুলাইতে কমে ৭.৪৮% হয়েছে। শূন্য দশমিক ৮% কমেছে। আগস্টে মূল্যস্ফীতি আরও কিছুটা কমবে বলে আশা করছি। ৪২২টি দ্রব্য নিয়ে মূল্যস্ফীতি হিসাব করা করা হয় উল্লেখ করে এম এ মান্নান বলেন, খাদ্য মূল্যস্ফীতি জুনে ছিল ৩.৩৭%। আর জুলাইতে ৮.১৯% হয়েছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি জুনে ৬.৩৩% ও জুলাইতে ৬.৩৯% হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম