ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

চালের দাম কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা পর্যন্ত

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  4:20 PM

news image

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার চালের বাজারে। দুসপ্তাহে খুচরা বাজারে কেজিপ্রতি দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। উত্তরাঞ্চলের শস্যভাণ্ডারখ্যাত দিনাজপুরে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। দফায় দফায় দাম বাড়ায় বিপাকে  নিম্ন আয়ের মানুষ। কুষ্টিয়ার বাজারেও প্রতিকেজি সরুচাল ৬৮ থেকে ৭০ টাকা, আর মোটা চালের দাম চলে গেছে ৬০ টাকার উপরে। নিত্যপণ্যের দামও ঊর্ধমুখি। তাই নাভিশ্বাস ক্রেতাদের। এ বিষয়ে কুষ্টিয়া জেলার বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক বলেন, ধানের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। ভারতের বাজারেও বাড়তি চালের দর। তাই শিগগিরই আমদানির মাধ্যমে দাম কমানোর সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম