ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চার হাজার ইউরো বেতনের ঘোষণা দিয়েও মিলছে না কর্মী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  4:35 PM

news image

দিনে মাত্র ছয় ঘণ্টা কাজ করতে হবে। এজন্য কর্মচারীদের প্রতি মাসে চার হাজার ইউরোর বেশি (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা) অফার করা হয়েছে। কিন্তু কেউ সেই কাজ নিতে চায় না। অস্ট্রেলিয়ায় কমলালেবুর মৌসুমে শ্রমিকের এই সংকট দেখা গেছে। চলতি মৌসুমে দেশটিতে কমলালেবুর ফলন বাম্পার হয়েছে। কিন্তু লেবু তোলার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একজন এমপি (সংসদ সদস্য) ফল তোলার জন্য শ্রমিকদের উচ্চ বেতনের ঘোষণা দিয়েও শ্রমিক পাচ্ছেন না। এমপি অ্যান ওয়েবস্টার প্রতি মাসে ৫ লাখ টাকা বেতনের বিনিময়ে কর্মী না পাওয়াকে ‘ইচ্ছাকৃত ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,

পাকা ফলগুলো শ্রমিকের অভাবে মাটিতে পড়ে পচে যাচ্ছে। এতে দেশের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, সানরেশিয়ার চাষীরা বিস্ময়করভাবে কমলালেবু উৎপাদন করেছেন। এখানে রফতানি বাজারও ভালো। কিন্তু আসল ব্যাপার হলো এখানে শ্রমিক মিলছে না। এমপি আরও বলেন, এখানকার শ্রমিক শুধু বাগান থেকে কমলালেবু তুলে দৈনিক ছয় ঘণ্টা কাজ করে (সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা) ৪০০ মার্কিন ডলার আয় করতে পারে। সপ্তাহে তা দাঁড়াবে দুই হাজার ডলার। রফতানি শিল্পেও আয় বাড়বে। কিন্তু কমলালেবু মাটিতে পড়ে নষ্ট হয়ে গেলে লাভের সম্মুখীন কেউ হবে না। তিনি অবাক হয়ে বলেন, এই ঘোষণার পরও শ্রমিক সংকট প্রমাণ করে সমস্যাটা কত গুরুতর। অ্যান বলেন, কমলালেবু চাষে এ রকম শ্রমিক সংকট তিনি প্রথমবার দেখছেন। বিদেশি প্রায় ২১ হাজার কর্মী রয়েছে দেশে। কিন্তু তারা অন্য কাজে নিযুক্ত। করোনাভাইরাস মহামারির কারণেই বাইরে থেকে কর্মীরা আসতে পারছেন না অস্ট্রেলিয়ায়। আর মূলত এই কারণেই কর্মীর সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন ওই সংসদ সদস্য। দেশটিতে শুধু যে কৃষিক্ষেত্রে শ্রমিক সংকট দেখা দিয়েছে তা নয়। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির প্রাকৃতিক সম্পদের উৎসেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রারম্ভিক বেতন ৮০ হাজার ইউরো ও সাইনিং বোনাস ৭ হাজার ঘোষণা দিয়েও খনি কোম্পানিগুলো শ্রমিক পেতে মরিয়া হয়ে উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম