ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

চার দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  3:15 AM

news image

চার দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রোববার (১৫ অক্টোরব) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে। এর আগে, গত ১১ অক্টোবর ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করে বাজুস। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়। উল্লেখ্য, গত ৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম