ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

#

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  8:01 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরও এক মাছ ব্যবসায়ী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ্ সামনের সড়কে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ ব্যবসা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিক্সা ভ্যানে করে পাইকারী মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওয়ানা হয় তারা। পথিমধ্যে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গরীব ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানাইলে ডাকাতদল ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষনা করেন। আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম