ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন

#

০৩ আগস্ট, ২০২৪,  3:11 PM

news image

দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে দাবি ইউএনও’র

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার। জানা যায়, দুপুর পৌঁনে ১২টার দিকে পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ছাত্রদের সাথে বিএনপি ও জামায়াতপন্থী অস্ত্রধারী দুই সহস্রাধিক দুর্বৃত্ত মহাসড়ক অবরোধ করে। এসময় চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসি ল্যান্ড এর গাড়িতে ভাংচুর চালায়। আন্দোলনরতদের হামলার মধ্যে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসি ল্যান্ড ও তার গাড়ি চালক। ভাংচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) মহাসড়কে আন্দোলন চলছে। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম