ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৪,  5:11 PM

news image

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। শনিবার (১১ মে) দিবাগত রাতে এ মামলা করা হয়। অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। এর আগে শনিবার সড়ক অবরোধ থেকে আটককৃত ১৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে। এদিকে আটককৃত একজন আন্দোলনে জড়িত না থাকায়, মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে এই মামলা দায়েরের প্রতিবাদে আজ সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করবে আন্দোলনকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম