ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাাবগঞ্জে ইট বোঝাই ট্রলি উল্টে ট্রলি শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২২,  7:03 PM

news image

চাঁপাইনবাাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ইট বোঝাই ট্রলি উল্টে গোলাম রাব্বানী(১৭) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। নিহত গোলাম রাব্বানী রহনপুর কজিগ্রাম কলকলি পাড়ার কবির আলীর ছেলে। শনিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে রহনপুর ইউনিয়নের তালখাড়ি ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলির চালক ও আরো দুই শ্রমিক গুরতর আহত হন। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, ইট বোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজি গ্রামের দিকে আসার পথে তালখড়ি ব্রীজ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এসময় ইটের নিচে চাপা পড়ে ট্রলি শ্রমিক গোলাম রাব্বানী মারা যান। এ ঘটনায় ট্রলি চালকসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম