ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৫,  11:03 AM

news image

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম। তবে বিজিবির পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। ভোলাহাট থানার ওসি মো শহিদুল ইসলাম পুশইনের বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি আরও জানান, বিজিবি পুশইন হওয়া বাংলা ভাষাভাষীদের পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে। এর আগে, গত ৩ জুন একই সীমান্ত দিয়ে গভীর রাতে ৮ জনকে পুশইন করেছিল বিএসএফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম