ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  4:37 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি দিপু (৩৫) ও একই এলাকার হাউস আলীর ছেলে ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুবেল (৩০)।  স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহত দু'জনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দু'জনকে কুপিয়ে জখম করেছে বলে তিনি শুনেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম