ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন দরিদ্রদের আয়ের প্রায় ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২৬,  11:35 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাউস নগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)। স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খোলার সময় মিলি খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মেয়ে লিমু তা দেখতে পেয়ে মাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম