ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত কড়া নিরাপত্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একই সময়ে তিন কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পানের উপকারিতা লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা আজ থেকে উন্মুক্ত জুলাই জাদুঘর আজ টানা ৪ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ট্রলি ড্রাইভার নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৬,  11:01 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেল ক্রসিং-এর সময় ট্রেনে কাটা পড়ে এক ট্রলি ড্রাইভার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে নাচোল রেল গেটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে টিমন আলী (৩১)। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ। তিনি জানান, রহনপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি নাচোল রেলগেট এলাকায় আসলে রেল ক্রসিংয়ের সময় ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  তবে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কোন গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তারা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে গ্রেটম্যান দেওয়ার দাবি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম