ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্ভোগ কমেনি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:36 AM

news image

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চলের প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি ৯ সেন্টিমিটার কমেছে। তবে জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি রবিবার ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদীর পানি কমা শুরু হলেও নিম্নাঞ্চল থেকে তা পুরোপুরি নামতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। বর্তমানে সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেও কেউ কেউ ঘরের ভেতরে হাঁটুপানির মধ্যেই বসবাস করছেন। বন্যাকবলিত এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন এলাকার বহু দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।


পানি বৃদ্ধির কারণে জেলার প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস শুরু করলেও অধিকাংশ স্কুলেই কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ফলে নিয়মিত পড়াশোনা করতে না পেরে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে।


শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, পানিবন্দি মানুষের মাঝে গত দুই দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২৬ মেট্রিক টন চালের পাশাপাশি খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। অন্য নদীর পানিও কমতে শুরু করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম