ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৭

#

১৫ জানুয়ারি, ২০২৬,  6:09 PM

news image

মনোয়ার হোসেন রুবেল: ভারত থেকে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ১৪ জানুয়ারি ভোর ৬টার দিকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি খুলনা ও যশোরে বলে জানা গেছে। দৈনিক মুক্ত খবরকে এসব তথ্য নিশ্চিত করেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্র জানায়, বুধবার ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে বিজিবির টহল দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করে গোমস্তাপুর থানায় সোর্পদ করে। এ ব্যাপারে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ১৭ জন খুলনা ও যশোর জেলার বাসিন্দা এবং গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। সেখানে পুলিশের হাতে আটক হয়ে তারা প্রায় তিন বছর আগ্রা জেলা কারাগারে কারাভোগ করেন। কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফের ১২ ব্যাটালিয়নের অধীনস্থ টিলাশন ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠায়। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক, গরু পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম