ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চাঁদপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২৪,  1:05 PM

news image

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অসুস্থ হয়ে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। মঙ্গলবার রাত ১২টার দিকে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার (৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নূর উদ্দিন মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন।  তিনি বলেন, ওই ভোটকেন্দ্রে মঙ্গলবার রাতেই তার জায়গায় নূর মোহাম্মদ নামের নতুন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম