ঢাকা ২১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে: পরিবেশ প্রতিমন্ত্রী বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ কানাডায় জ্বালানির দাম বৃদ্ধি ,ব্যয়ের চাপে সাধারণ মানুষ দেশে ১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে ৪৭.২ শতাংশ নারীর : ইউনিসেফ নিজেদের এআইকে নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জে ওপেনএআই মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, ১০ জেলের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৬,  11:57 AM

news image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই, ৫০ মিটার মশারির জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ছয়টি মামলা করা হয়েছে।


মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।


নৌ পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না চাই ও মশারির জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে ছয়জনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারির জাল জব্দ করা হয়।


এ ছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। কালিরচরা, ষাটনল ও বাহাদুরপুর-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৭০০ মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।


মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। তাঁদের বুধবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম