ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৪,  4:51 PM

news image

চাঁদপুর শহরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্যাংক কলোনী এলাকায় চিরকুট লিখে সালাউদ্দিন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে এবং মতলব উত্তরে শাহাদাত হোসেন প্রধান (২৭) নামে যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাতে শহরে ব্যাংক কলোনীর আনোয়ার হোসেনের বাড়ীতে সালাউদ্দিন আত্মহত্যা করে এবং সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম নাউরী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যু হয়। সালাউদ্দিন সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত: গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে আনোয়ার হোসেনের বাড়ীতে ভাড়া থাকতেন। পেশায় একটি বেসরকারি কোম্পানীর বিক্রয় কর্মী ছিলেন।

সালাউদ্দিন আত্মহত্যার পূর্বে চিরকুটে কাউকে দায়ী করেননি। তার ক্ষোভ ছিল অর্থ ও ভালোবাসার অভাব। চাঁদপুর সদর মডেল থানার এসআই আকরাম হোসেন বলেন, সংবাদ পেয়ে রাত ৯টায় ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়না তদন্ত এবং আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শাহাদাত মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের প্রধানিয়া বাড়ীর জালাল প্রধানের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই সন্তানের জনক।  মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত প্রধানের মৃত্যু হয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম