ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৩,  12:46 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে মাঈনউদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া জগত মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় যাওয়ার সময় শহরের কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাঈনউদ্দিন কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের মৃত রোককু মিয়ার ছেলে। আহত ব্যক্তি হলেন নরসিংদীর বেলাব উপজেলার বাড়িচা গ্রামের আব্দুর রেজ্জাক মিয়ার ছেলে জগত মিয়া (৫০)। রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. হাতেম আলী ভূইয়া বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী তিতাস ট্রেনটি শহরের কলেজ রেলগেট এলাকা পার হওয়ার সময় ওই দুই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় মাইনউদ্দিন ট্রেনের নিচে পড়লে বাম পা কাটা পড়ে। অপর আরেক একজন জগত মিয়া রেললাইনের পাশে ছিটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মাইনউদ্দিনের মৃত্যু হয়। আহত জগত মিয়া হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম