ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ফেলেই ২ কিলোমিটার গেল ট্রেন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৫,  5:39 PM

news image

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার স্টেশনের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে। ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস রৌহা এলাকায় পৌঁছালে বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। এতে পিছনের ‘কোচ নং ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসআই জানান, হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম